নড়াইলের কালিয়ায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় কৃষক দল নেতা শাহিনুর ইসলাম ও জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নড়াইলের কালিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দুজন নেতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে। ন…
